মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিকারী আমান উল্লাহ (৪৩) গ্রেফতার

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ১৯, ২০২৪, ৯:২৮ পূর্বাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

গত ০৮/১০/২০২৪ তারিখ মুহাম্মদ আমান উল্লাহ তার নিজের ব্যবহৃত ফেইসবুক আইডি Muhammad Aman Ullah হতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্যকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসল্লিদের মনে ব্যাপক আঘাত করে এবং এলাকায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়।

 

বিষয়টি অফিসার-ইনচার্জ ত্রিশাল থানা, নজরে আসলে ত্রিশাল থানার মামলা নং-০৯, তারিখ-০৯/১০/২০২৪ ধারা-২৯৫ পেনাল কোড-১৮৬০ তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৮(২)/৩১(২) রুজু করেন।

 

আমান উল্লাহ আমানকে গ্রেফতারের জন্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্টিমেটাম দেয়। ঘটনার পর হতে পোষ্টকারী মুহাম্মদ আমান উল্লাহ (৪৩) এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

 

পুলিশ সুপার,ময়মনসিংহ এর অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহকে ধৃত করার জন্য নির্দেশ প্রদান করে। পুলিশ সুপার,ময়মনসিংহের নির্দেশে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,ময়মনসিংহের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ঢাকার ভাটারা থানাধীন নলতা এলাকায় আসামীর ভাড়া বাসা হতে ইং ১৮/১০/২০২৪ তারিখ গ্রেফতার করেন।

 

গ্রেফতারের পর উক্ত অভিযুক্তকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামী আমানুল্লাহ আমান (৪৩),পিতা-আহসানুল্লাহ, মাতা- মৃতঃ মাহবুবা আক্তার,সাং-নলচিরা,থানা- ত্রিশাল, জেলা-ময়মনসিংহকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর