সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

ফখরুদ্দিন বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ভালুকায় আনন্দ মিছিল

মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি / ১৩৬ টাইম ভিউ
আপডেট : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫, ৯:০৮ অপরাহ্ণ

মোজাম্মেল সরকার বিশেষ প্রতিনিধি

 

অবশেষে সকল জল্পনা-কল্পনার ভেড়া ছিদ্র করে প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নিয়ে, আবারও ফিরে পেলেন ভালুকার মা মাটি মানুষের নেতা, কারা নির্যাতিত ত্যাগী নেতা, হাজারো মানুষের নয়নের মধ্যমণি, অসহায় মানুষের একমাত্র আস্থার স্থান, যিনি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ দক্ষিণ জেলা সহ ভালুকা বিএনপিকে আগলে রেখেছেন ফখরুদ্দিন আহমেদ বাচ্চু প্রত্যাহারের আদেশ ও চাঁদাবাজির মামলা অব্যাহতির অবসান ঘটলো।

 

চাঁদাবাজি মামলায় অব্যাহতি পাওয়ার পর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদ ফিরে পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এ খবরে ময়মনসিংহের শিল্পাঞ্চল হিসেবে খ্যাত ভালুকা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

 

 

দলীয় সূত্র জানায়, গত বছরের ১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু দল থেকে বহিষ্কার হয়। এ ঘটনার তিন দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ১০ থেকে ১৫ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

কিন্তু পুলিশের তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ অক্টোবর ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ফলস্বরূপ, এক সপ্তাহের ব্যবধানে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় দল।

 

বহিষ্কারদেশ প্রত্যাহারের পর সারা ভালুকার সাধারণ মানুষ আনন্দ মিছিল থেকে শুরু করে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন। যুবদল ছাত্রদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা মহাসড়কে আনন্দ মিছিল উদযাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর