শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি

ফজলুল হক মন্ডলের কবর জিয়ারত করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু

রিপোর্টারের নাম / ১০৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ

হাজ্বীঃআসাদুজ্জামান স্টাফ রিপোর্টার

 

 

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপি বাজার সংলগ্ন তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সম্পাদক সায়াদ মাস্টার ও সাবেক শ্রীপুর উপজেলা ছাত্রদলের সহ সম্পাদক সাজ্জাদ হোসেন শহীদ এর পিতা ও বলদিঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মন্ডলের বড় ভাই মরহুম ফজলুল হক মন্ডলের কবর জিয়ারত করেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

 

১১ অক্টোবর শুক্রবার সকাল আট ঘটিকার সময় বিএনপি বাজার সংলগ্ন মরহুমের কবরস্থানে শতাধিক নেতাকর্মী নিয়ে তিনি কবর জিয়ারত করেন, কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের নিয়ে সিরাজুল ইসলাম মন্ডল এর বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তিনি। মিলাদ ও দোয়া মাহফিল শেষে নেতাকর্মী নিয়ে বিএনপির বাজারের সাধারণ মানুষ ও দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

 

এসময় কবর জিয়ারত ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বিএসসি, , রাশেদ মন্ডল, কাওরাইদ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, কাওরাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মাসুদ, কামরুজ্জামান মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি,কাওরাইদ ইউনিয়ন ওলামা দলের সভাপতি মমিনুল হক মমিন,জাকির হোসেন খোকা,সাবেক আহবায়ক কাওরাইদ ইউনিয়ন ছাত্রদল,শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন সহ শ্রীপুর উপজেলার বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

 

উল্লেখ্য ফজলুল হক মন্ডল (৮৫) গত ২৬ সেপ্টেম্বর ভোর ৪ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন এবং পারিবারিক কবরস্থানে দুপুর ২ টা ৪৫ মিনিটে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর