শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি দখলবাজি করে নাই. রংপুরে নিজ আসনে জিএম কাদের রাজশাহী-২ আসনে বিএনপি’র প্রার্থীর পক্ষে মহানগর যুবদলের গণসংযোগ গাজীপুরে দিনব্যাপী আইডিয়াল পিঠা উৎসব অনুষ্ঠিত  বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ টেংরা মেম্বার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত নির্বাচিত হলে কার্ডের পরিবর্তে জনগণের হাতে “কাজ” তুলে দেব-শেরপুরে পথসভায় জামায়াত আমির, ডা: শফিকুর রহমান শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুলের সমারোহ: আধুনিকায়ন ও নান্দনিকতায় বদলে গেছে চিরচেনা দৃশ্য অবশেষে বিচারের কাঠগড়ায় সাংবাদিক তুহিনের খুনিরা দেশকে কিছু দেয়ার মাধ্যমে জীবনের সার্থকতা খুজে বের করতে হবে, চট্টগ্রাম জেলা প্রশাসক উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরের বরমীতে বিএনপির নির্বাচনী তৎপরতা: গিলাশ্বর কেন্দ্রে ৬০ সদস্যের শক্তিশালী কমিটি গঠন

ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ

মাহমুদুল হাসান / ৬১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ

মাহমুদুল হাসান 

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রশিদের বিরুদ্ধে পরীক্ষা ফি আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানান, চলতি শিক্ষাবর্ষে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার জন্য প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ২০ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত পরীক্ষার ফি আদায় করা হচ্ছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার জন্য আলাদা ফি নেওয়ার কোনো নিয়ম নেই। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

অভিভাবক সজিবুল ইসলাম বলেন, আমাদের সন্তানদের শিক্ষার সব খরচ সরকার বহন করে। অথচ প্রধান শিক্ষক জোর করে ফি নিচ্ছেন। টাকা না দিলে সন্তানকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।

 

রিকশা চালক মকছেদ আলি অভিযোগ করে বলেন, আমরা কষ্ট করে সন্তানদের স্কুলে পাঠাই। সরকারি বিদ্যালয়ে খরচ কম থাকার কথা, কিন্তু সেখানে উল্টো টাকা দিতে হচ্ছে।

 

অভিযোগের বিষয়ে ফারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রশিদ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি বেতন পেলে টাকা ফেরত দিয়ে দিবো।

 

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধরনের ফি নেওয়ার নিয়ম নেই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার ফি গ্রহণ সম্পূর্ণ বেআইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর