শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

ফুটপাত দখলমুক্ত করতে গোপালপুরের ইউএনও’র কঠোর অবস্থান 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৮৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫, ৯:০০ পূর্বাহ্ণ

-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

 

টাঙ্গাইল জেলার গোপালপুর বাজারে অবৈধভাবে দখল করে যেসব দোকানপাট করা হয়েছিল তার বিরুদ্ধে আজ কঠোর পদক্ষেপ নিয়েছে গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তুহিন হোসেন। তার নেতৃত্বে আজ বুধবার (৩০ জুলাই) সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অনেকদিন ধরেই গোপালপুর বাজারের মূল সড়কের দুপাশের ফুটপাত দখল করে অবৈধ দখলদাররা জনগণের ভোগান্তি সৃষ্টি করে ব্যবসা চালিয়ে আসছে।এর ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়ে জনমনে তীব্র অসন্তোষের কারণ হয়েছে। এই বিষয়টির উপর গুরুত্বারোপ করেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন গোপালপুরের উপজেলা ও পৌর প্রশাসক।

এই অভিযানে বেশ কয়েকটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং ব্যবসায়ীদের সর্তক করে ঘোষণা দেয়া হয় এখন থেকে এই দখলমুক্ত অভিযান নিয়মিত চলবে। এছাড়াও ভবিষ্যতে আর কেহ যেন অবৈধভাবে ফুটপাত দখল করে জনভোগান্তির সৃষ্টি না করেন এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ ও সতর্ক করা হয়।

এসময় ইউএনও মো: তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতেই হবে। সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।

অভিযানে সহযোগিতা করেন গোপালপুর থানার পুলিশ সদস্যরা ও গোপালপুর পৌরসভা ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই উচ্ছেদ অভিযান এলাকার সকল পর্যায়ের জনসাধারণের মনে স্বস্তি দিয়েছে। তারা সকলেই আশা প্রকাশ করেছেন ধারাবাহিক ভাবে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে এভাবে অভিযান পরিচালনা করলে গোপালপুর অবশ্যই হবে এক পরিচ্ছন্ন গোপালপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর