সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

ফুলছড়িতে নদীভাঙন বসতবাড়ি ও আবাদি জমি রক্ষায় মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি মোঃ শিমুল মিয়া  / ৫১ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ১, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ শিমুল মিয়া 

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে রতনপুর গ্রামের নদীর পাড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক ভুক্তভোগী মানুষ ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। বক্তারা বলেন, উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামের প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে এক মাস ধরে অব্যাহত নদীভাঙনে বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে রয়েছে কয়েক শতাধিক পরিবার ও একরের পর একর ফসলি জমি।

 

বক্তারা অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। অবিলম্বে জরুরি ভিত্তিতে অস্থায়ী ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি স্থায়ী প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর