বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

ফুলপুরে মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার 

আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার / ১০৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

আলমগীর হোসেন স্টাফ রিপোর্টার 

 

ময়মনসিংহের ফুলপুরে মুক্তিপণ আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিকাশের মাধ্যমে আদায়কৃত ১ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ছনধরা ইউনিয়নের খারইপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

 

ওসি আরও জানান, খারইপাড় এলাকার একটি ফিসারিতে কুড়িগ্রাম জেলার রৌমারীর মো. রেজাউল করিম এবং রাঙ্গামাটির লংগদুর মো. সাকিব মিয়াকে জিম্মি করে মারধর করা হয়। পরে মোবাইল ফোনে কান্নার শব্দ শুনিয়ে তাদের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়।

 

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মফিদুল ইসলাম. মোখলেছুর রহমান স্বপন ও তার সহযোগী , আলেপ হোসেন, মোশারফ হোসেন এবং বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,আমরা একটা তদন্ত টিম গঠন করেছি তদন্ত শেষ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর