মো.আলমগীর ইসলাম স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ২৪শে আগস্ট ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজা উদ্দিন সুজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
ঘোষিত আংশিক কমিটিতে মোঃ মেরাজুল ইসলাম মন্ডলকে সভাপতি এবং মোঃ মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল আলম, আর প্রতিক সরকার হয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইহান বিন লাবিব, আহনাফ হোসেন সিয়াম, মোঃ সোলাইমান কবির স্বাধীন, আতিকুল ইসলাম, আশরাফুল হাসান অন্তর, সাদিকুল ইসলাম কাঞ্চন ও রাহাদুল ইসলাম বিজয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন তাওফিকুল ইসলাম রামিম।
কমিটির অন্যান্য সহ-সভাপতি হলেন খালেদ সাইফুল্লাহ নোমান, দেলোয়ার হোসেন খান শান্ত, মিনহাজ উদ্দিন, ইলিয়াস ইবনে ইসলাম, সাইদুর রহমান সাইদ, তাওহীদ মীর ও মোঃ হায়াত উল্লাহ।
ঘোষণায় আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।