শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি

মোঃ শিমুল গাইবান্ধা প্রতিনিধি / ৪৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫, ৩:৩১ অপরাহ্ণ

মোঃ শিমুল গাইবান্ধা প্রতিনিধি

 

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গাইবান্ধা সদর উপজেলা ঘাগোয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের কৃষক লীগের সহ-সভাপতি সুমন মিয়া প্রভাব খাটিয়ে জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা ও থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। এ নিয়ে বুধবার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন একই ইউনিয়নের কলেজপাড়া গ্রামের ওয়ালিউর রহমানের ছেলে সোহেল রানা সুইট।

সংবাদ সম্মেলনে সোহেল রানা সুইট লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তাঁর বাবা ওয়ালিউর রহমান ২৭ বছর কুয়েতে ছিলেন। বিদেশ থাকা করাকালীন সময়ে ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনবারে জেএল নং ১০৪, এসএ ১৬১, খতিয়ান ৯৪০, বর্তমান দাগ নং ৪৬২ ও ৪৬৩ দাগের মোট ৪৫ শতক জমি হোসেন আলী ব্যাপারীর কাছ থেকে ক্রয় করেন। জমি ক্রয়কালে সেসময়কার আইন অনুযায়ী দলিলে কোন নক্সার নিয়ম না থাকায় হোসেন আলী ৪৬২ নং দাগে ভোগ দখল দেন। তখন থেকে ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘ ২৫ বছর যাবত বসবাস করে আসছেন। গত দেড় বছর হলো ওয়ালিউর রহমান বিদেশ থেকে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছেন। দেশে আসার পর জমি বিক্রয়কারী হোসেন আলী ব্যাপারীর মেঝো ছেলে ভূমিদস্যু চাঁদাবাজ দাদন ব্যবসায়ি ও ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে আদালতে বিভিন্ন সময়ে জমিজমা সংক্রান্ত চারটি মামলা দায়ের করি। বর্তমানে মামলাগুলো বিচারাধীন রয়েছে। এই মামলা দায়ের করা ও তার চাদিহাকৃত চাঁদা না দেয়ায় সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর তার বাবা ওয়ালিউর রহমান ও পরিবারের সদস্যদের মারপিট করে খুন জখম করার হুমকি প্রদর্শন করে তাদের বাড়ি ঘর দখল করার পাঁয়তারা করে সদর থানায় মিথ্যা অভিযোগ করে। কিন্তু থানা কর্তৃপক্ষ অভিযোগ তদন্ত না করেই ৭ জনকে আসামি দিয়ে ২টি মামলা দায়ের করায় নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ফ্যাসিস্ট আওয়ামী নেতা সুমন ব্যাপারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, বাবা তার নিজ জমি বিক্রয় করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ছেলে কিংবা মেয়ে কোন অংশ পায় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুইটের বাবা ওয়ালিউর রহমান, মা মোছা. শামসুন্নাহার বেগম, চাচী আমেনা বেগম, জমি বিক্রয়কারী হোসেন আলী ব্যাপারীর ছেলে বউ বিউটি বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর