বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ  

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৪৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়।

শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতনও তারা পাননি। সেপ্টেম্বর মাস এসে গেলেও পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া না দেয়ায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান। উল্লেখ্য, কারখানার জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মাসের বেতন এখনো পরিশোধিত হয়নি। মালিকপক্ষ বেতন না দিয়ে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তীতে ৬ ও ৭ সেপ্টেম্বরও ছুটি বাড়ানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর