রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবীতে রায়পুর বেঙ্গল স্যূ ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ৩০, ২০২৪, ৩:২২ অপরাহ্ণ

পীরজাদা মোঃ মাসুদ হোসাইন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 

 

লক্ষ্মীপুর জেলার রায়পুরে বেঙ্গল স্যু ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের, শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে। বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা আজ শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে। ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটক ও রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ৩ ঘন্টা অবরোধের কারনে ঢাকা-রায়পুর মহাসড়কে শতাধিক গাড়ি আটকে পড়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। 

 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান, সহকারী পুলিশ সুপার রায়পুর সার্কেল আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি, রায়পুর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার ও সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইউসুফ জালাল কিসমত। তাঁদের উপস্থিতিতে মালিক-শ্রমিক বৈঠক শেষে কর্তৃপক্ষ রোববার দুপুরের মধ্যে বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

 

এর আগে কোনো পূর্ব ঘোষণা ও বেতন-ভাতা না দিয়েই কর্তৃপক্ষ ৩০ মার্চ থেকে আগামি ১৫ এপ্রিল পর্যন্ত কারখানা ছুটির ঘোষণা দিলে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে শ্রমিকরা জানিয়েছেন। এছাড়াও কারখানার স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদেরও ৬-৭ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে বলে জানা যায়।

 

এ কারখানায় ১ হাজার ৯শ’ ৫০ জন শ্রমিক কর্মরত। তাদের ২ থেকে ৬ মাসের বেতন বাকি রয়েছে। বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করেই ঈদ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

 

বেঙ্গল স্যু ইন্ডাষ্ট্রিজ লি: এর জেনারেল ম্যানেজার বিপ্লব পাল বলেন, ‘ব্যাংকিং সমস্যার কারণে রপ্তানি বিল উত্তোলন করা যায়নি। এ কারণে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা সম্ভব হয়নি। রোববার বিকালের মধ্যে তাদের পাওনার ১৫% পরিশোধ করা হবে। ঈদের পর মালিকপক্ষ আসলে এবং ব্যাংক চালু হলে সকলের দাবি-দাওয়া পূরণ করে দেওয়া হবে।’

 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সড়ক থেকে অবরোধ প্রত্যাহার করানো হয়েছে। রোববার ১২টার মধ্যে শ্রমিকদের প্রাপ্যের একটি অংশ পরিশোধের বিষয়ে মালিকপক্ষ আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণ হওয়ায় সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর