শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ ০৩টি সংসদীয় আসনে বিজয়ী হলেন জামায়াত মনোনীত প্রার্থীরা  কুড়িগ্রামের ৪ আসনেই জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিপুল ভাবে জয় লাভ – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা ‎৬১ হাজার ভোটের ব্যবধানে বাজিমাত: গাজীপুর-৩ আসনে বিজয়ী বিএনপির রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুরের ৪ আসনে ধানের শীষের আধিপত্য, কাপাসিয়ায় ‘দাঁড়িপাল্লা’র চমক ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন

বক্ষ্রপুত্র নদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিজেই ডুবে গেল 

রিপোর্টারের নাম / ৩৪৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

 

ময়মনসিংহের গফরগাঁও বক্ষ্রপুত্র নদীতে নৌকা ভ্রমণে গিয়ে ছেলে নদীতে পরে গেলে ছেলেকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তার মা। এসময় ছেলেকে বাঁচাতে পারলে ও নিখোঁজ হয় তার মা।

 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত সালটিয়া সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।শনিবার ২৩ সেপ্টেম্বর সকালে নিখোঁজের একদিন পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরী দল।

 

জানাযায়, গাজীপুরের শ্রীপুর উপজেলা জৈনা বাজারের ব্যবসায়ী, সবুজের স্ত্রী সন্তান নিয়ে কাঁশবনে ঘুরতে গিয়ে সন্ধ্যার দিকে নৌকা দিয়ে ফেরার পথে গফরগাঁও ব্রিজের নিচে নদীর পানিতে পরে যায় তাদের দুই বছরের ছেলে আব্দুল্লাহ্ আল সাদ। এসময় ছেলেকে বাঁচাতে নদীতে ঝাপ দেয় তার মা। ছেলেকে পাওয়া গেলেও স্ত্ৰীকে খুজে পায়নি সবুজ।

 

শনিবার সকালে নিখোঁজের একদিন পর নিখোঁজ রিমি (৩৮) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রিমি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের ছিদ্দিক ডাক্তারের ছেলে সবুজ মিয়ার স্ত্রী।

নিহত রিমি ভালুকা উপজেলার উথরা ইউনিয়নের নারাংগীর গ্রামের আনিসুল রহমানের মেয়ে।

 

নিহত রিমি’র বাবা আনিসুল রহমান, বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিবেদককে বলেন। আমার মেয়ে সাঁতার যানত না। তার শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে নৌকায় করে বেরাতে গিয়ে তার কোলের বাচ্চা কোল থেকে পানিতে পরে গেলে, আমার মেয়ে রিমি নদীতে লাফ দেয়, নদী থেকে আমার নাতিকে পানি থেকে তুলে আনে। আমার মেয়ের হাত থেকে বাচ্চাকে নৌকায় তুলে নেয়ার সাথে সাথে আমার মেয়ে পানিতে তলীয়ে যায়। একদিন পর আমার মেয়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর