বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বগুড়ায় উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন: লাঙল প্রতীকের সমর্থককে জরিমানা

রিপোর্টারের নাম / ৩৫৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ২২, ২০২৩, ৫:০৫ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির :

 

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় লাঙল প্রতীকের এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ এর জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম শহরের বৌ-বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন৷

দণ্ডিত ওই ব্যক্তির নাম ফজলুর রহমান। তিনি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত লাঙল প্রতীকের নুরুল ইসলাম ওমরের চাচাতো ভাই। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন বিষয়গুলো নিশ্চিত করেছেন।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার বিকেলে বৌ-বাজার এলাকায় নির্বাচনী আচরণবিধি নিশ্চিতে কাজ করছিলেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় লাঙল প্রাতীক প্রার্থীর চাচাতো ভাই ফজলুর রহমান,মাইক্রেবাসের চারপাশে নির্বাচনী ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।নির্বাচনী আচরণবিধি অনুযায়ী যানবাহনে ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালানো দণ্ডণীয় অপরাধ। এজন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়৷

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আফসানা ইয়াসমিন জানান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীর সমর্থককে জরিমানা করা হয়েছে। নির্বাচন পর্যন্ত প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর