শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বগুড়ায় ঐতিহ্যবাহী খাউড়ার মেলা!

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, ফেব্রুয়ারি ২২, ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

বছরের পালাবর্তনে এবারও বগুড়ার শাজাহানপুরের ঐতিহ্যবাহী খাউড়া মেলা আজ বুধবার ২২শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে।উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নে জালশুকা এলাকায় খাউড়ার ব্রীজ সংলগ্ন ঐতিহ্যবাহী এই মেলাকে ঘিরে আশেপাশের গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।প্রতি বছরের ন‍্যায় এবছরেও মেলার আশ পাশের গ্রামগুলো ভরে উঠছে নাইওরিতে। মেলায় ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম আর শিশুদের কল-কাকলিতে মুখরিত হয়ে ওঠেছে উপজেলার জালশুকা, চান্দাই, শুড়িমারা, নারিল্যা, জুজখোলা, খোট্টাপাড়া, শেলকোল, বলদিপালান, চাঁচাইতারাসহ আশপাশের সব মহল্লা।মেলার প্রধান আকর্ষণ হিসাবে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। বিশেষ করে বাঘাইড়, বোয়াল, কাতলা, রুই মাছ। এসব মাছ কিনতে অনেকেই সারা বছর অপেক্ষা করে মেলার এই দিনটির জন্য। মেলায় হরেক রকমের খেলনা, চুড়ি-ফিতা কেনার পাশাপাশি শিশুরা নাগরদোলায় দোল খাওয়ার শখ মিটিয়ে নেয়ার ব‍্যবস্থাও রয়েছে। বড়রা তাদের সংসারের ব্যবহার্য লোহার সামগ্রী, কাঠের আসবাবপত্র, হলুদ, পান খাওয়ার চুন সহ ইত্যাদি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে থাকেন। সেই সাথে মেলায় ফাগুনের পাকা বড়ই, কেসুর, খিরা ইত্যাদিও বেচা-কেনা হয় ব‍্যাপক হারে।মেলা পরিচালক কর্তৃপক্ষরা জানান, ১০০ বছরের ঐতিহ্যবাহী মেলাটি প্রতিবছরের ন‍্যায় এবারো জমজমাট ভাবে শুরু হয়েছে। মেলায় মাছ-মাংস, দই-মিস্টিসহ হরেক রকম দ্রব‍্য সমাগ্রী কেনাবেচা চলছে।শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ বলেন, মেলার সার্বিক নিরাপত্তায় আইন শূঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর