বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু, হাসপালে ১ জনের মৃত্যু, আহত অন্তত ২৭ জন

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, জুলাই ৮, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

বগুড়া জেলার, সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত ২৭ জন। আহতদের মধ্যে আরো কয়েকজন আশঙ্কাজনক।

(০৭’ই জুলাই ২০২৪) রবিবার, বিকেল ৫:টা ৩০:ঘটিকার সময় বগুড়ার সদর উপজেলার সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ১/অলোক, ২/আতশী, ৩/নরেশ, ৪/রনজিতা এবং ৫/ চৈতি রানী পাল নামের একজন নারী হাসপাতালে মারা গেছে।

এ ঘটনায় গুরুতর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫:টার দিকে বের হয়। পথে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে বিকেল আনুমানিক ৫:টা ৩০: মিনিটের দিকে রথের চূড়া‌ রাস্তার ওপর থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৭ জন আহত হয়। পরে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয় এবং ৫ জন মারা যান। গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর থানা‌’র অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়া‌টি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১ জন মারা গেছেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর