মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

বগুড়ায় ৮ দোকানিকে জরিমানা

রিপোর্টারের নাম / ১৪২ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ২৫, ২০২৩, ১:০৪ অপরাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

 

বগুড়া: রমজান উপলক্ষে বগুড়ার সদর উপজেলায় বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা ও পণ্যের গায়ে উৎপাদন মেয়াদ না থাকায় ৮ দোকানিকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৫ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার টিঅ্যান্ডটি কলেজ কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়গুলো নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

তিনি জানান, মাহে রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। এ সময় সদর উপজেলার টিঅ্যান্ডটি কলেজ কাঁচা বাজারে ৮ দোকানে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৩ জন সবজি ও ২ জন গরুর মাংস বিক্রেতা। তাদেরকে ৫০০ টাকা করে ২৫০০ টাকা জরিমানা করা হয়। তাদের কারও দোকানেই মূল্য তালিকা ছিলোনা। তিনি আরও বলেন, এছাড়া আরও ৩ দোকানে দইয়ের গায়ে উৎপাদন ও উর্ত্তীণ মেয়াদ না থাকায় ৩ হাজার করে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর