সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রংপুরে মধ্যপানে দু-জনের মৃত্যু মাদক ব্যবসায়ী গ্রেফতার ভেড়ামারায় ৫ দিনব্যাপী স্কাউটস পিএল কোর্স শুরু, পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক! কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি বাংলাদেশি যুবক কে আটক বিএসএফ এর বিরুদ্ধে বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক-ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এলাকাবাসীকে লাঠি নিয়ে মা-মেয়ের তাড়া বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর গবেষণা ও উদ্ভাবনমুখী শিক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমে ডুয়েট হবে সেন্টার অব এক্সিলেন্সঃডুয়েট উপাচার্য শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত সমাজসেবার লাইসেন্সে অবৈধ ক্ষুদ্রঋণ ব্যবসা,এমআরএ অনুমোদন ছাড়াই অভয়নগরে চলছে সুদ ও কিস্তির দৌরাত্ম্য

বগুড়ার ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, কৃষক সর্বহারা

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট : সোমবার, মার্চ ১৩, ২০২৩, ৫:০৬ পূর্বাহ্ণ

মোঃ নাজমুল হাসান নাজির

বগুড়ার ধুনট আনারপুর কচু গাড়ি গ্রামে এক কৃষকের দুইটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়। শনিবার (১১ই মার্চ) রাত অনুমান ৩ টার দিকে আনারপুর কচু গ্রামের কৃষক আশরাফের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বাড়ির মালিক কৃষক আশরাফ জানান, দুই টি ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। শনিবার রাত অনুমান ৩ টার সময় হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ২টি ঘরে ছড়িয়ে পড়ে ৩টি গরু, হাঁস মুরগি, আসবাব পত্র, ঘরে রাখা টাকা পয়সা সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষক আশরাফ প্রাং বলেন আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ শামসুল আলম সংবাদকর্মীদের জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে বসতবাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কোয়েলের থেকে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।রোববার (১২ই মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, এসময় উপস্থিত ছিলেন ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ এরশাদ আলী প্রাং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর