বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

বগুড়ার শেরপুরে আলু পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষক

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া)  / ২৭ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ

শহিদুল ইসলাম শাওন,শেরপুর (বগুড়া) 

বগুড়ার শেরপুর উপজেলায় এবার আলুর বাম্পার ফলনের আশায় কৃষকরা আলু গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলায় আলুক্ষেতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন চাষিরা। সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, কীটনাশক স্প্রে ও মাটি দিয়ে বেধেঁ দেয়া সহ নানা কাজে ব্যাস্ত সময় পার করছেন শেরপুরের কৃষকেরা। উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু চাষ হয়েছে। গত বছরে বড় ধরনের লোকসান, এবারে সার সংকট সহ নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে শেরপুরের কৃষকরা আলুর জমি পরিচর্যায় চাষে ব্যস্ত। সরেজমিনে দেখা যায় উপজেলার কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা, চন্ডেশ্বর, উত্তর পেঁচুল, আকরামপুর, মির্জাপুর ইউনিয়নের মাখাইলচাপড়, তালতাসহ বিভিন্ন গ্রামের পর গ্রাম, একরের পর একর জমিতে শুধু আলুর চাষ। প্রতিদিন কয়েক হাজার পুরুষ শ্রমিক ৭শ থেকে ৮শ টাকা মজুরি ভিত্তিতে এই কাজগুলো কাজ করছেন। অপরদিকে এই উপজেলার যারা আগাম আলু চাষ করেছিলেন তারা বাজারজাতের জন্য জমি থেকে আলু উত্তোলন করছেন, তবে তারা দাম নিয়ে একেবারেই হতাশ হয়ে পড়েছেন। আগাম আলু চাষ করা কৃষক আমজাদ বলেন, গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার ২ বিঘা জমিতে আগাম আলু রোপন করেছিলাম কিন্তু দাম পড়ে যাওয়ায় এবারো লোকসানের মুখোমুখি হতে হচ্ছে। পাইকারি বাজারে বর্তমানে নতুন আলু ৩০/৪০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ বছর আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫শ হেক্টর জমি কিন্তু বাস্তবে এর চাইতে অনেক বেশি পরিমান জমিতে আলুর চাষ হয়েছে। মির্জাপুর ইউনিয়নের মাধাইল চাপড় গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন বলেন, গত বছর ১শ ৫০ বিঘা জমিতে আলু চাষ করে প্রায় ৭০ লাখ টাকা লোকসান হয়েছে, আশা করছি এবার সেই লোকসান পুষিয়ে উঠবে। তবে আশংকায় আছি আলুর দাম নিয়ে, কেননা এবারে আগাম জাতের নতুন আলুর দাম পড়ে গেছে। উপজেলার কুসুম্বি ইউনয়নের উত্তর পেঁচুল গ্রামের কৃষক জেল হক, ফরিদ হোসেন , খিকিন্দা গ্রামের ফারুক হোসেন বলেন, আমরা একেকজন ১০ থেকে ২৫ বিঘা আলুর চাষ করেছি। এখন গাছ পরিচর্যায় ব্যস্ত সময় যাচ্ছে। আশা করছি এবার আলুম দাম প্রত্যাশিত থাকবে। অন্যান্য ফসলের চাইতে তুলনামুলক আলু লাভবেশি। এক একর জমিতে আলু বীজ ক্রয়, রোপন, সার প্রয়োগ, সেচ ও শ্রমিকসহ খরচ হয় ১ লাখ ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়। বাজারে আলুর দাম স্বাভাবিক থাকলে খরচ বাদ দিয়ে একর প্রতি ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা লাভ হয়। গত বছর আলুচাষ করে ক্ষতিগ্রন্থ হলেও আশা করছি এবার ভাল দামে বিক্রি করতে পারবো। এখন গাছের যে চেহারা তাতে আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন পাব বলে আশা করছি।এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আকতার বলেন, কৃষকরা আলুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন, সবকিছু স্বাভাবিক থাকলে তারা বাম্পার ফলন পাবেন এবং লাভবান হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর