সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

বগুড়ার শেরপুরে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

এস,আই শাওন,শেরপুর (বগুড়া) / ২৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ

এস,আই শাওন,শেরপুর (বগুড়া)

 

বগুড়ার শেরপুরে ডাব চুরির করার সময় গাছ থেকে পড়ে সজিব প্রামানিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

 

নিহত সজিব প্রামানিক শেরপুর পৌর শহরের উলিপুর এলাকার ফজলু ওরফে ফজুর ছেলে।

স্থানীয় এলাকাবাসী ও তথ্য সূত্রে জানা যায়, সজিব একই এলাকার আশরাফুল ইসলামের বাড়ির ডাব গাছ থেকে ডাব চুরি করার সময় অসাবধানতাবশত গাছ থেকে পিছলে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গাছের গোড়ায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের পালক মা মাসুদা জানান, বুধবার রাত আনুমানিক রাত ৩ টায় সজিব নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ছিলেন। পরে ভোরে তার মৃত্যুর খবর পান।

নিহতের ভাই সোহেল রানা বলেন, “রাত তিনটা পর্যন্ত সজিব বাড়িতে ছিল। সকালে জানতে পারি সে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের পাশে ডাব পাড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখি।”

স্থানীয়রা জানান, সজিব পেশায় অটোরিকশা চালক ছিলেন এবং তিনি নিয়মিত নেশা করতেন।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাব গাছের গোড়ায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসীর মাধ্যমে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর