মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে কলেজ ছাত্রকে মারধর ও শ্লীলতাহানির হুমকির অভিযোগ গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগ 

এস,আই,শাওনশেরপুর (বগুড়া) / ৩১ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২:২৫ অপরাহ্ণ

এস,আই,শাওনশেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোঃ সিরাজের নির্বাচনী প্রচার কার্যালয় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে । রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালসীমাটি গ্রামের(৪ ও ৫ নং ওয়ার্ড) নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন।

 

অগ্নিসংযোগ করা অফিসের সামনের চা দোকানদার মোঃ মিন্টু মিয়া বলেন, রাত দুইটা পযর্ন্ত তিনি তার দোকানেই ছিলেন। বিএনপির নির্বাচনী ওই প্রচার অফিসের ভিতরে তখনও লাইট জ্বলছিল। তারপর তিনি বাসায় চলে যান। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোন এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

 

ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল জানান, গতকাল স্থানীয় একটি বিদ‍্যালয় মাঠে আমাদের নির্বাচনী পথসভা ছিল। ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ প্রধান অতিথি হিসাবে ওই পথসভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত পথসভায় বিপুল পরিমাণ কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল। এ সময় তাদের বিপক্ষের একটি রাজনৈতিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছেন বলে মনে করেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান দিয়ে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল। আমাদের ধারণা প্রতিপক্ষের লোকজন নির্বাচন বানচাল ও ভরাডুবির আশংকায় এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিচার দাবী জানাচ্ছি ।

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গতকাল গাড়ীদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল পরিমাণ জনসাধারণের উপস্থিতি দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি প্রশাসন এ অপচেষ্টা রুখে দিয়ে অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনী ব‍্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর