শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪

শেরপুর( বগুড়া) প্রতিনিধি / ৮০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতা ও বিএনপির পার্টি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর সংঘটিত ওই ঘটনার প্রায় এক বছর পর, ২০২৪ সালের ১৫ নভেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু মামলাটি দায়ের করেন।

 

পুলিশ জানায়, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মৃত রমজান আলির ছেলে ইউনিয়ন কৃষক লীগের সদস্য হারুনুর রশিদ (৩৯), মৃত শরাফত উল্লাহর ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আমিনুর রহমান (৪৫),মৃত রফিকুল ইসলামের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হাসান রানা (৩৬) এবং মৃত আব্বাস আলী প্রামানিকের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান (৪৫)। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর