শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া)
আধুনিক বাংলাদেশের স্থপতি বাংলার রাখাল রাজা ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় শহরের খেজুর তলাস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বগুড়া-৫( শেরপুর-ধুনট) বগুড়া-৬ ( সদর)আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনাদর্শের ওপর আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, দেশের সংকটময় মুহূর্তে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তার আদর্শকে বুকে ধারণ করেই বর্তমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি পিয়ার হোসেন, সহসভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ কাওছার আলী কলিন্স,শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, মহিলা নেত্রী নাসরিন আক্তার পুটি, শাহনাজ পারভীন , ছাত্রদলের আহ্বায়ক আরমান, সদস্য সচিব শাহদৎ হোসেন, শহর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ প্রান্ত, ছাত্র নেতা জাকারিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।