বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

বগুড়ার শেরপুরে হলুদে ছেয়ে গেছে সরিষার ক্ষেত, কৃষকের বাম্পার ফলনের আশা 

শহিদুল ইসলাম শাওন,শেরপুর( বগুড়া) / ২৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬, ৯:২২ অপরাহ্ণ

শহিদুল ইসলাম শাওন,শেরপুর( বগুড়া)

বগুড়ার শেরপুরে দিগন্তজোড়া ফসলের মাঠ এখন শুধু হলুদের সমারোহে ভরে উঠেছে। চারদিকে সরিষার ফুলের মৌমৌ গন্ধে মুখরিত হয়ে উঠেছে প্রকৃতি। দেখে মনে হয় যেন এক বিশাল হলুদের সমাহার।

 

গত বছর সরিষা চাষে কৃষকরা বেশ লাভবান হলেও এ বছর লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ হয়নি। তবে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে মাঠের পর মাঠ হলুদে ছেঁয়ে যাওয়ায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন স্থানীয় কৃষকরা।

 

সরেজমিনে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষার হলুদ ফুল প্রকৃতিকে এক নান্দনিক রূপ দিয়েছে। ওই সকল মাঠে ফুলের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, যা আকৃষ্ট করছে মৌমাছি ও প্রকৃতিপ্রেমীদের। সরিষার ক্ষেতে সুইচোরা, বুলবুলি ও শালিকসহ বিভিন্ন পাখির আনাগোনা বেড়েছে। এই মনোরম দৃশ্য দেখতে এবং ক্যামেরাবন্দি করতে দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রকৃতিপ্রেমীরা সরিষার মাঠে ভিড় করছেন।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শেরপুরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ৩ হাজার ২৭০ হেক্টর নির্ধারণ করা হলেও এ পর্যন্ত প্রায় ২ হাজার ১৮১ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রা পুরোপুরি পূরণ না হওয়ার পেছনে প্রতিকূল আবহাওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এবার এই উপজেলায় বারি-১১, বারি-১২, বারি-১৩, বারি-১৪ এবং ঠরি-৭ জাতের সরিষা চাষ করা হচ্ছে। সবচেয়ে বেশি চাষ করা হয় বারি-১৪ জাতের সরিষা।

 

খানপুর ইউনিয়নের শালফা গ্রামের কৃষক হায়দার আলী, সেলিম সরকার ও মোজাম্মেল হক জানান, গত বছর তারা সরিষা চাষ করে লাভবান হয়েছিলেন। এবছরও গাছ ও ফুল খুব ভালো হয়েছে। তারা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবারও ভালো লাভ হবে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ কিছুটা কম হলেও এখন পর্যন্ত সরিষার অবস্থা বেশ ভালো। যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে, তাহলে এবার সরিষার আশানুরূপ ফলন পাওয়া যাবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর