সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বগুড়ার শেরপুরে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, পৃথক দুর্ঘটনায় গুরুতর আহত ২   একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু ভেড়ামারায় দোকানে ভাঙরচুর, লুটপাট ও মিথ্যা মামলা করার দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে শ্রীপুরের রাজনীতিতে আস্থার নাম: বিল্লাল হোসেন বেপারী কাশিমপুরে নির্মানের পরে ধসে পড়ল প্রায় ৩০ মিটার সড়ক দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর উন্নয়নে যুক্ত হলো ১১৫ মিটার ড্রেন নির্মাণ কাজ

শহিদুল ইসলাম শাওন, বগুড়া (শেরপুর) / ৪৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ

শহিদুল ইসলাম শাওন, বগুড়া (শেরপুর)

 

বগুড়ার শেরপুর পৌরসভায় চলমান ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ৩ নং ওয়ার্ডের (পালপাড়া) এলাকায় ১১৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (০৪ জানুয়ারি) বিকেলে শহরের পালপাড়া অংশে ড্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।

 

২০২৫–২৬ অর্থবছরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে শেরপুর পৌর এলাকায় রাস্তা কারপেটিং, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপনের এই বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পটির মোট চুক্তিমূল্য ১৭ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৫৮৮ টাকা ৪৬ পয়সা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী (সিভিল) এস.এম শফিকুল ইসলাম (শামীম), সহকারী প্রকৌশলী মানুনুর রশিদ ও উপ-সহকারী প্রকৌশলী ও প্রজেক্ট কনসাল্টেন্ট মোঃ বেলাল হোসেন।

 

পৌরসভা সূত্রে জানা যায়, প্রকল্পের কাজ শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৫ থেকে এবং ৯ নভেম্বর ২০২৬ এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

পৌর নির্বাহী প্রকৌশলী এস.এম শফিকুল ইসলাম (শামীম) বলেন, পৌর এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে আরসিসি ড্রেন নির্মাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করতে কাজ করছি।

 

পৌর প্রশাসন জানিয়েছে, চলমান এসব উন্নয়ন কাজ শেষ হলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে, পানি জমার ভোগান্তি কমবে এবং আলোকায়নে শহরের পরিবেশ আরও নিরাপদ ও আধুনিক রূপ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর