মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ক্লোলেস হত্যা মামলার রহস্য উদঘাটন আটক ১ ফেব্রুয়ারিত নির্বাচন হবে: ঠাকুরগাঁওয়ে সারজিস সুবর্ণচরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস: পরিবার থেকেই সচেতনতার ডাক ভেড়ামারায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন  ভেড়ামারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়াও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ ব্রিতে আবহাওয়া-ভিত্তিক কৃষি পরামর্শ প্রচারে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক।

বগুড়া শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মোঃ সাহেব আলী সে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের বাসিন্দা।

(২’ই ডিসেম্বর ২০২৩) শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে বেশকিছুদিন ধরে জলাশয় সংস্কারের নামে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাহেব আলী ওই স্থান থেকে মাটি কেটে স্থানীয় এলাকাসহ ইটভাটায় বিক্রি করছিল। এই খবর পেয়েই গত (১ ডিসেম্বর) শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে আটক করা হলে মাটি কাটার বিষয়টি স্বীকার করে।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী সাহেব আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেন। সেইসঙ্গে অনুমতিবিহীন যেন মাটি কাটতে না পারে সেজন্য স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনকে মাটিকাটার যন্ত্র (এসস্কেভেটর) জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর