শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

বগুড়া-৫ আসনেও ধানের শীষকে বিজয়ী করার অনুরোধ জানালেন তারেক রহমান

শেরপুর( বগুড়া) প্রতিনিধি / ৩০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

 

উত্তবঙ্গ সফরের অংশ হিসেবে বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগদানের পথে বগুড়ার শেরপুরে নির্বাচনি পথসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথ সভায় দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। বিগত সংসদ নির্বাচনে বগুড়ায় ধানের শীষের বিজয় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সেই ধারাবাহিকতায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ধানের শীষ বিজয়ী করতে আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান তিনি।

 

তারেক রহমান আরো বলেন, সারা দেশের মানুষ জানে বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, বিএনপির এক শক্ত ঘাঁটি।

 

৩১ জানুয়ারী (শনিবার) দুপুর ২টায় বগুড়ার শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় ধানের শীষের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ এর নির্বাচনি পথসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ধুনটমোড় ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। মহাসড়কের দুই পাশে নারী-পুরুষ-নির্বিশেষে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন তারেক রহমান।

 

তারেক রহমান আরো বলেন, ধানের শীষ যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় শেরপুরবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।

 

এ সময় তার সঙ্গে ছিলেন বগুড়া- ৫ (শেরপুর-ধুনট ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, ছাত্রদলের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, ধুনট উপজেলার সাবেক চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির নির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী প্রমুখ।

 

উপজেলার কলেজরোড থেকে শেরুয়াবটতলা পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে একনজর দেখার জন্য টানা রোদে কয়েক ঘন্টা দাঁড়িয়ে ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর