বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু আজ

রিপোর্টারের নাম / ১৬০ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ২, ২০২৪, ৪:২৮ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

দীর্ঘ সময় বন্ধের পর আজ বুধবার (২ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আন্ডারগ্র্যাজুয়েট ও এমএস-পিএইচডি পর্যায়ে যথারীতি ক্লাস শুরু হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর অত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত সময়ে সকল স্থবিরতা কাটিয়ে শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

এ বিষয়ে ড. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই আমরা ক্লাস শুরু করেছি। বিগত প্রায় আড়াই মাসে শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি সাধিত হয়েছে তা আর দীর্ঘায়িত না করে একাডেমিক কার্যক্রমে স্বাভাবিকতা আনয়নের নিরিখেই এ সিদ্ধান্ত। এ জ্যেষ্ঠ অধ্যাপক আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এ বিশ্ববিদ্যালয়ের যে সুনাম রয়েছে তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আরো উৎকর্ষ সাধনের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক পরামর্শকে স্বাগত জানাবে বশেমুরকৃবি প্রশাসন।

 

পরিবর্তিত দেশে শিক্ষার্থীরা আবারো মুক্তমনে এ ক্যাম্পাসে বিচরণ করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে অধিকতর গৌরবময় অবস্থানে নিয়ে যাবে এ প্রত্যাশাও ব্যক্ত করেন এ প্রথিতযশা কৃষিবিদ। এদিকে দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পারায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য, শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন্য বিগত ১৭ জুলাই থেকে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর