বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট  অবহেলিত কয়রা-পাইকগাছায় উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলাসহ উপকূলে বৃষ্টিপাত, বাড়বে তাপমাত্রা

রিপোর্টারের নাম / ১৪৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ

মোংলা প্রতিনিধি:

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী লঘুচাপের প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শুরু হওয়া ২০ মিনিটের বৃষ্টিতে পৌর শহরের নিচু রাস্তাঘাট ও শহরতলীর নিম্নাঞ্চলের রাস্তাঘাটে পানি জমে জলাবদ্ধতায় রুপ নিয়েছে। সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল থাকলেও দুপুর হতেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ সময় বজ্রের পাশাপাশি হালকা বাতাসও বয়ে যায়। আর এ এলাকায় হঠাৎ হঠাৎ ঝুম বৃষ্টি হচ্ছে গত দুই তিন দিন ধরেই। কখনও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন আবার কখন রৌদ্রজ্বল এমন আবহাওয়া বিরাজ করছে সাগর ও সুন্দরবনের এ উপকূলে। এদিকে বৃষ্টিতে চৈত্রের খরতাপ থেকে স্বস্তি নেমেছে উপকূলীয় এ এলাকার মানুষের মাঝে। এদিকে এখানে সুপেয় পানির সংকট থাকায় বৃষ্টি নামলেই শুরু হচ্ছে এ পানি সংরক্ষণের প্রতিযোগীতা। অপরদিকে আকাশ মেঘাচ্ছন্ন ও বৃষ্টি হলেই চলে যায় বিদ্যুৎ। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামার সাথে সাথে বিদ্যুৎ চলে যায়, আসে বৃষ্টি কমার পরপরই। সুতরাং বৃষ্টিতে বিদ্যুৎ চলে যাওয়ার ভোগান্তীতেও এখানকার বাসিন্দারা। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, বৃষ্টি ও মেঘলা আকাশ এমন অবস্থা থাকবে আগামী তিনদিন ধরে। পাশাপাশি বাড়বে তাপমাত্রাও। তবে লঘুচাপের ফলে আপাতত সর্তক সংকেত জারির কোন সম্ভাবন নেই বলেও জানান তিনি। তিনি বলেন, কয়েকদিন ধরে কখনও বৃষ্টি, আকাশ মেঘাচ্ছন্ন থাকাসহ এ এলাকায় তাপমাত্রাও বৃদ্ধি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর