রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

বড়খাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের কর্ম বিরতি

রিপোর্টারের নাম / ১৪১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৩, ৪:৫৯ অপরাহ্ণ

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বড়খাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজির আহমেদের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ এনে কর্ম বিরতি পালন করেছেন সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষক-কর্মচারীরা।

 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) পাঠদান কার্যক্রম বিরত রেখেছেন তারা। এদিকে শিক্ষক-কর্মচারীদের কর্ম বিরতির কারণে চরম বিপাকে পড়েছেন স্কুল অ্যান্ড কলেজের এক হাজার ছয়শত শিক্ষার্থী। সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষক-কর্মচারীদের অভিযোগে জানা যায়, অধ্যক্ষ নজির আহমেদ ক্ষমতার অপব্যবহার করে প্রকাশনার গচ্ছিত ৮০ হাজার টাকা নিজ পকেটে রেখেছেন।সকল শিক্ষকের মাঝে বন্টন করার কথা থাকলেও তিনি টালবাহনা শুরু করেছেন।এইচএসসি পরীক্ষা /২০২২ এর হল পর্যবেক্ষকগণের সন্মানি প্রদান না করা।বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানে বৈষম্য অর্থাৎ কাউকে ৩% আবার কাউকে ১.৫% প্রদান করা।প্রায় গত ৫ বছর যাবৎ প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি প্রদান করা হয়নি।আভ্যন্তরীন পরীক্ষার খাতা মূল্যায়ন ও পরীক্ষার পর্যবেক্ষক সম্মানী নামমাত্র প্রদান, কর্মস্থলে নিয়মিত উপস্তিত না থাকায় সঠিক সময়ে বেতন বোনাসের বিল ব্যাংকে জমা না দিয়ে বেতন বোনাস পেতে বিলম্ব করে বিপাকে ফেলেন সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষক কর্মচারীকে। অভিযোগ রয়েছে,অধ্যক্ষ ক্ষমতার অপব্যবহার করে স্কুল অ্যান্ড কলেজকে অনিয়মের প্রতিষ্ঠানে পরিণত করেছেন। এসবের প্রতিবাদ করলে তিনি অন্যায়ভাবে শিক্ষদের কারণ দর্শানোর নোটিশ দিয়ে হয়রানী করে থাকেন। এইসব অভিযোগ এনে কর্মবিরতি পালন করেছেন তারা।

 

সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষক-কর্মচারীরা জানান, অধ্যক্ষের কারণে শিক্ষক কর্মচারীরা কর্ম বিরতি পালন করছেন। এতে শিক্ষার্থীদের পাঠদানে চরম বিঘ্ন ঘটছে। শিগগিরই বিষয়টি সমাধান না হলে আরো কঠোর কর্মসুচী পালন করা হবে।

 

এ বিষয়ে অধ্যক্ষ নজির আহমেদের মোবাইলে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর