বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জমি দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ: শফিকুল ও রফিক সরকারের সংবাদ সম্মেলন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) রেজাউল করিম পেলেন ‘ফুটবল’ প্রতীক গাজীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছদ্মবেশে অভিযান অবৈধ স্পিরিট উদ্ধার,গ্রেপ্তার ২ রংপুর-১ আসনে নির্বাচনে ছয় প্রার্থীর প্রতীক বরাদ্দ  জাতীয় পার্টিকেই না করে দেবে জনগণ: আখতার হোসেন গণভোটে হ্যাঁ দিলে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না -ফয়েজ আহমদ তৈয়্যব ভেড়ামারায় অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা ভেড়ামারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন ব্র্যাক  ব্যাটারির দুশ্চিন্তা কমাতে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের ‘লং-লাইফ টাইটান ব্যাটারি’ আনছে রিয়েলমি রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি

বনকর্মীদের ঈদের ছুটি বাতিল সুন্দরবনের সম্পদ রক্ষায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা

রিপোর্টারের নাম / ১৭২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২০, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ

মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

 

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার বলয়। ইতি মধ্যে বন কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। জানা গেছে পবিত্র ঈদকে সামনে রখে এক শ্রেনীর চোরাকারবারিরা সুন্দরবনে বিষ প্রয়েগ করে মাছ শিকার ও মায়াবী হরিণ নিধনযজ্ঞে মেতে ওঠে। এই ঈদে চোরাকারবারিরা যাতে বনজ সম্পদ নিধন করতে না পারে তার জন্য সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে বন বিভাগ থেকে বিভিন্ন ষ্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

 

বনজ সম্পদ রক্ষায় পুরো সুন্দরবনে রেড এ্যার্লাট জারি করা হয়েছে। এই লক্ষে গত বুধবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জ কার্যালয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে করার জন্য এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান। এতে স্টেশন ও টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে জানানো হয় যে, সুন্দরবনে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রছে বিশেষ বিশেষ টিম গঠন করে টহল জোরদারসহ প্রত্যেক ষ্টেশন কর্মকর্তার সমন্বয়ে টহল কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আরও জানানো হয় এসময় সুযোগ বুঝে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও হরিণ শিকার করে থাকে অসাধু জেলেরা। এ বছর এ সুযোগ যাতে কাজে না লাগাতে পারে সেদিকে লক্ষ্য রেখে বন বিভাগ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তার বলয়। এ দিকে বজবজা ও খাশিটানা টহল ফঁাড়ির বন কর্মীরা দিন রাত টহল কার্যক্রম অব্যহত রেখে অসংখ্য হরিণের মাংস উদ্ধার করার পাশাপশি ফঁাদ সহ নৌকা জব্দ করে মামলা দিয়েছে হরিণ শিকারীদের বিরুদ্ধে।

 

এ ছাড়া বন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে জেলে বাওয়ালীদের আটক ছাড়া নৌকা জব্দ করার পর মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরন করেছে। তার পরেও এক শ্রেনীর অসাধু চক্র তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য পাচার করে তাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। বজবজা টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান বলেন, টহল কার্যক্রম চালানোর পাশাপাশি সচেতনতামুল সভা সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এক শ্রেনীর অসাধু চক্র অবৈধভাবে বনের সম্পদ ভোগ না করতে পেরে তারা বন বিভাগের বিরুদ্ধে মিথ্যা তথ্য পাচার করে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ ) এজেড এম হাছানুর রহমান বলেন, ইতিমধ্যে বিভিন্ন ষ্টেশন ও টহল ফাঁড়িতে কর্মরত বন বিভাগের স্টাফদের ছুটি বাতিল করা হয়েছে টহল কার্যক্রম পরিচালনার জন্য। তাছাড়া ফুট প্রেট্রোলিং ও স্মার্ট টিমের পাশাপাশি রাত- দিন বিভিন্ন ষ্টেশন ও টহল ফাঁড়ির সমন্বয়ে গঠিত টিম সুন্দরবনের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তিনি নিজেই টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর