বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ কৃষকের মাঝে ধানের চারাসহ কৃষি উপকরণ বিতরণ করল বশেমুরকৃবি

রিপোর্টারের নাম / ১৬৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪, ৪:০৬ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

সাম্প্রতিক কালের বন্যাদুর্গত অঞ্চলের ক্ষতিগ্রস্ত প্রায় ১০০ কৃষকের মাঝে ধানের চারা, সার, কীটনাশক ও বীজসহ নানা কৃষি উপকরণ বিতরণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) ফেনীর পরশুরাম ও সোনাগাজী উপজেলায় বিনা- ১৭ এবং বিআর-২৩ জাতের ধানের চারা ও অন্যান্য কৃষি উপকরণ হস্তান্তর অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়। ‘বাঁচলে কৃষক, বাঁচবে দেশ উন্নয়নে বাংলাদেশ’ স্লোগানে বশেমুরকৃবি’র শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, পরশুরাম ও সোনাগাজীর উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বশেমুরকৃবি’র শিক্ষার্থীবৃন্দ ও শতাধিক স্থানীয় প্রান্তিক কৃষক। সম্প্রতি বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

 

এ সময় কৃষি উপকরণ পাওয়া এক কৃষক বলেন, গেল বন্যায় আমি ২ একর জমিতে ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু সর্বনাশা বন্যায় সব নষ্ট হয়েছে। বশেমুরকৃবি থেকে এ ধানের চারা ও কৃষি উপকরণ না পেলে আমন ধান চাষাবাদ করতে পারতাম না। এ সহযোগিতা আমার পরিবারের হতাশা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে। এ জন্য তিনি বশেমুরকৃবি’র প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য যে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়ানোর জন্য বশেমুরকৃবি’র শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা, আর্থিক সহায়তা ও গবাদি পশুর চিকিৎসা নিশ্চিতকল্পে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর