বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

বন্যার্তদের পাশে বশেমুরকৃবি

রিপোর্টারের নাম / ৯৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

সাম্প্রতিক দেশের বিভিন্ন জেলায় বন্যায় দুর্গত মানুষের আর্থিক সাহায্যে এগিয়ে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) এর শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। বশেমুরকৃবির এয় ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এবং ভেটেরিনারি টিচিং হাসপাতাল এর উদ্যোগে গতকাল ১১ ই সেপ্টেম্বর ২০২৪ (বুধবার), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বন্যার্তদের মাঝে প্রায় ৩.৫ টন গবাদিপশুর খাদ্য এবং প্রায় লক্ষাধিক টাকার জরুরি ঔষব ও গবাদিপশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তার এবং ইন্টার্ন চিকিৎসকের সমন্বয়ে ২২ সদস্যের একটি দল দিনব্যাপী তাদের এই কার্যক্রম পরিচালনা করেন। উক্ত আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বন্যার্তদের জন্য ফিড ও মেডিসিন দিয়ে সহযোগিতা করেছেন মেগা ফিড, নারিশ পোল্ট্রি এ্যান্ড হ্যাচারী লিমিটেড, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, জেনারেল এগ্রো কেয়ার লিমিটেড, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, অপসোনিন ফার্মা লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আপিল এন ই বাংলাদেশ। বন্যা পরবর্তী সময়ে পশুখাদ্যের চরম সংকট দেখা দেয়া বন্যাকবলিত এলাকায় এবং গবাদি পশু (গরু, ছাগল, হাঁস, মুরগি) তে দেখা দেয় নানবিধ রোগের প্রাদুর্ভাব। দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষতিগ্রস্ত খামারি এবং গৃহস্থদের পাশে দাঁড়ায় বশেমুরকৃবির ভেটেরিনারি মেডিসিন এন্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারই অংশ হিসেবে আজ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় একশত চল্লিশ জন বন্যার্ত খামারির মাঝে গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়। পরবর্তীতে ভেটেরিনারি চিকিৎসকগণ ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্ভুক্ত ৩ টি ইউনিয়নে (শশীদল, মালাপাড়া এবং চান্দলা) ভিন্ন ৩ টি ক্যাম্পে বিভক্ত হয়ে প্রায় ছয় শতাধিক খামারির গবাদিপশুর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর