সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

বন বিভাগের অভিযানে বন্দুকের গুলি সহ হরিণ শিকারী আটক

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীল কোমল বন টহল ফঁাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি ২০ কেজি হরিণের মাংস, চামড়া সহ হিরো আকন (২৫) নামের এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে।

 

এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা লোকজন অস্ত্র নিয়ে গহিন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করার জন্য বন বিভাগের বিভিন্ন ইউনিটের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে। আটক হিরো আকন বরগুনা জেলার তালতলী থানার সকিনা গ্রামের আঃ মালেক আকনের পুত্র। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান জানায়, গত ২৫ জানুয়ারী সন্ধা ৬ টার দিকে নীল কোমল টহল ফঁাড়ির পুটনির দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংস, চামড়া ও এ সকল বন্দুকের তাজা গুলি সহ তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি পেশাদার হরিণ শিকারী বলে নিশ্চত হওয়া গেছে।

 

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। আটক হিরো আকনকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর