শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ উদযাপিত

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষো ১৫ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন বর্ণিল কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ১১:০০ টায় উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এর নেতৃত্বে এক আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আম বাগানের বৈশাখী অনুষ্ঠান মেলার মাঠে এসে শেষ হয়। আনন্দ শোভাযাতায় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীমসহ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কার্মচারীরা অংশগ্রহণ করেন। বাউবি গাজীপুরস্থ ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনের সামনে আমবাগানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের স্ব উদ্যোগে স্টল সাজিয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এ মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাহারি খাবার ও ব্যবহারিক দর্শনীয় জিনিসপত্র দিয়ে সাজানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বৈশাখী মেলা অনুষ্ঠানের বিভিন্ন স্টল

পরিদর্শন ও মেলায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন। বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন। মেলা শেষে বিকালে বিশ্ববিদ্যালয়ের আমবাগানে বাউল শিল্পী ও বাউরির পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এই অনুষ্ঠানে অত্যন্ত মনোমুগ্ধকর সূরে বেহালা বাজান এবং রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর