বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট 

বর্ণিল আয়োজনে সম্পন্ন হলো সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ৪২৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ৩, ২০২৩, ৬:৩২ পূর্বাহ্ণ

সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):

 

বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে দোয়ারাবাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরবর্তি সাংস্কৃতিক অনুষ্ঠান,পিঠা উৎসব,সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী প্রধান অতিথি হসেবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী আয়োজনের উদ্বোধন করেন। এরপর প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা কুচকাওয়াজ”র মাধ্যমে আগত অতিথিদেরকে সম্মান প্রদর্শন, মনোজ্ঞ ডিসপ্লে ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে দর্শক মাতায়। আয়োজনের শেষভাগে ছিল পুরস্কার বিতরণ,সংবর্ধনা ও অভিনয় অনুষ্ঠান। অতিথিরা বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, পড়া লেখা করে সুন্দর ভবিষ্যত গড়তে শিক্ষার্থীদের উদ্যেশে দিকনির্দেশনা ও উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা,যমুনা,সুরমা এই চার হাউসে বিভক্ত হয়ে মেতে ওঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৪ দলেরই চ্যাম্পিয়নরা অতিথিদের কাছ থেকে গৌরব অর্জন করে। দৌড়, বিস্কুট দৌড়, ভারসাম্য দৌড়, যোগাযোগ দৌড়, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ ও দীর্ঘ লাফ,পিঠা উৎসব,যেমন খুশি তেমন সাজো,মা-ছেলের অভিনয়,আগত অতিথিদের নিয়ে জারিগান,মুক্তিযুদ্ধের অভিনয়,হামদনাথ,শিক্ষাগুরুর মর্যাদার নিয়ে অভিনয়,দেশের গান,বাল্যবিবাহের প্রথা নিয়ে অভিনয়,শিক্ষার গুরুত্ব নিয়ে অভিনয়সহ মনকেড়ে নেওয়া মনোঙ্গ পরিবেশনায় অর্ধশতাধিক ইভেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কুচকাওয়াজের মাধ্যমে সম্মান প্রদর্শন কালে অতিথিগন পাতাকা উত্তোলন করে, পরে বিদ্যালয়ের অস্থায়ী শহিদ মিনারে ফুল দেন ও পদ্মা,মেঘনা,যমুনা, সুরমা এই চারটি দলের পিঠার স্টল পরিদর্শন করেন।

উল্লেখ্য,২৭ ফেব্রুয়ারি এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। সাংস্কৃতিক ও মনোঙ্গ ডিসপ্লে,সংবর্ধনা,পিঠা উৎসব,অভিনয়, পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি আফতাব উদ্দিন মেম্বার’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দোয়ারাবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক,ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হেকিম,দাতা সদস্য আবুল বশর,এক্স ক্যাডেট এসোসিয়েশন(বেকা) সুনামগঞ্জ জেলা ইউনিট সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সাইদ,মজমদর আলী,মুক্তিযুদ্ধা মানিক মিয়া,আব্দুল কাদির,কামরুজ্জামান রুবেল,জালালা উদ্দিন,সফির উদ্দিন ,আব্দুল রাজ্জাক,মাহবুব,এক্স ক্যাডেট এসোসিয়েশন(বেকা) সুনামগঞ্জ জেলা ইউনিট ও লাফার্জ শ্রমিক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান ল,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষার দূরঅবস্থা, প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যবহিত উপকরনের অভাব,১৭ বছরের প্রতিষ্টিত সোনালী চেলা উচ্চবিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন,চেলানদীতে ব্রিজ নিমার্ন করে এলাকার লেখাপড়ার মানোন্নয়নসহ মানুষদের দূর্ভোগ পোহাতে দাবী রাখেন।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষেতি প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের আশ্বাস দেন ও চেলানদীতে ব্রিজ নির্মানের কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর