দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
আনন্দ-উচ্ছাসে সম্পন্ন হয়েছে আল মদিনা একাডেমির সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
সুনামগঞ্জ জেলাের দোয়ারাবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী এ বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। অত:পর গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) সমাপনী দিনে একাডেমি ক্যাম্পাসে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান উপলক্ষে গোটা ক্যাম্পাস সুসজ্জিত করা হয়। বর্ণিল আয়োজনে উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পারফরমেন্সে মুগ্ধতায় অভিভূত হন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও সুধীজন।
দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও একাডেমি সভাপতি মাষ্টার রফিজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসি ও একাডেমির ভূমিদাতা আব্দুল কুদ্দুস, ইউকে প্রবাসি আমিরুল হক আমিন, তুরস্ক প্রবাসী মোহাম্মদ আলী, এ্যাপেক্সিয়ান আক্তার হোসেন খাঁন, ইউকে প্রবাসি আব্দুল ফারুক, ফ্রান্স প্রবাসী রুকন উদ্দিন।

ট্রেজারার তোফাজ্জল হোসাইন ও শিক্ষিকা নিলুফা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণি অনুষ্ঠানে আগত শুভানুধ্যায়িদের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব ও একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পরিচালক রফিকুর রহমান ও প্রিন্সিপাল হাসান আলী।
অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন একাডেমির সাবেক শিক্ষার্থীরা যারা একাডেমিক ফলাফল ও কর্মক্ষেত্রে অসামান্য সফলতা ও কৃতিত্ব অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছে ডা. জান্নাত বেগম লিপি, বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত গোলাম হোসেন, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ফিদা হাসান ইমন, নাজমুন্নাহার মাহবুবা, ফাকিহা সুলতানা, জুবায়ের খান আইমান ও জামিলুন্নাহার মাহফুজা।
অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন সিঙ্গেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনায়েম খান, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি আব্দুস শহিদ, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী ও নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অফিয়া বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অভিভাবকবৃন্দ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন, শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে একে একে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সাবেক কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় Our Proud Star পদক। অত:পর অতিথিরা ৬০ টি ইভেন্টে বিজয়ী ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ১২০ জন শিক্ষার্থীকে দেয়া হয় বিশেষ পুরষ্কার।সবশেষে ডা. জান্নাত বেগম লিপির সৌজন্যে সকল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।