বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বর্ষবরণকে স্বাগত জানিয়ে কালীগঞ্জে বিএনপির শোভাযাত্রা

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধিঃ

 

বাংলা নববর্ষ- ১৪৩২ স্বাগত জানিয়ে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে বর্ষবরণে উপজেলার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

নববর্ষের প্রাণবন্ত আবহে দলীয় নেতাকর্মীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু এর নেতৃত্বে শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।

কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবীর মাস্টার এর সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খাইরুল আহসান মিন্টু বলেন, বাংলা নববর্ষ শুধুই একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। এই দিনে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন গড়ে ওঠে। বিএনপি সবসময়ই এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করে আসছে। ভবিষ্যতেও করে যাবে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বাবলু বলেন, ইতিহাস স্বাক্ষী দেয় বাংলা নববর্ষ বাঙ্গালীর কালচার। আমরা স্বাধীনভাবে উচ্ছসিত হয়ে বৈশাখের র‌্যালী করেছি এবং আনন্দ উল্লাস করছি। উপজেলার সর্বস্থরের মানুষ এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছে।

এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, প্রচার সম্পাদক ফজলুল রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান, তুমলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন আকন্দসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর