বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

বশেমুরকৃবিতে থিসিস লেখনির উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১২৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, মে ১৩, ২০২৪, ৫:৩৭ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

শিক্ষার্থীদের সর্বক্ষেত্রে সফলতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) থিসিস লেখনির উপর এক চমকপ্রদ প্রশিক্ষণশালার আয়ােজন করা হয়।

১৩ মে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কােয়ালিটি অ্যাসিওরন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়ােজিত এ প্রশিক্ষণটি ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগারের ভাচুর্য়াল ল্যাবে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মােঃ গিয়াসউদ্দীন মিয়া, ট্রেজারার প্রফেসর তােফায়ল আহমেদ, আইকিউএসি পরিচালক ও অত্র প্রশিক্ষণ অনুষ্ঠানর সভাপতি প্রফেসর ড. মােঃ মােতাহার হােসেন এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. দীনেশ চন্দ্র সাহা। অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শিক্ষার্থী এবং প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে ভাইস-চ্যান্সেলর বলেন, থিসিস প্রফেশনাল এবং প্র্যাকটিক্যাল উভয় জীবনের ক্ষেত্রে সমভাব গুরুত্ব রাখে। কেবল একটি প্রকাশনাই শিক্ষার্থীদের জীবনকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক পরিচিতিও লাভ করে থাকে বলে ভাইস-চ্যান্সেলর তুলে ধরেন। তবে যারা কঠাের পরিশ্রমী এবং সময়ের যথাপযুক্ত ব্যবহার নিশ্চিত করেন তারাই কেবল দিনশেষে এ সফলতার স্বাদ গ্রহণ করবেন বলেও মন্তব্য করেন তিনি। একটি থিসিস পরবর্তী পিএইচডিসহ যেকােন উচ্চশিক্ষায় পদার্পণের অন্যতম মানদন্ড হওয়ায় শিক্ষার্থীদের এ বিষয়ে অধিকতর অনুশীলন ও বই পড়ার প্রতি উদাত্ত আহবান জানান। এ বিষয় শিক্ষার্থীদের যে কােন পরামর্শ থাকলে তা সাদরে গৃহীত হবে বলেও ভাইস-চ্যান্সেলর আশ্বস্ত করেন। অন্যদিকে বিশেষে অতিথির বক্তব্যে বশেমুরকৃবি’র ট্রেজারার প্রফেসর তােফায়ল আহমেদ শিক্ষার্থীদের থিসিস লেখার বিবিধ প্রক্রিয়ার নমুনাস্বরূপ অবজেক্ট রাইটিং, লিটারচার রিভিউসহ শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তা সংশােধনকল্পে দিক নির্দশনা প্রদান করেন।

দিনব্যাপী এম এস পর্যায়ের ৭০ জন শিক্ষার্থী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা শিক্ষকবৃন্দ যাদের মধ্যে ফসল উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, উড সায়েন্স এন্ড টেকনােলজি বিভাগের প্রফেসর ড. সত্য রঞ্জন সাহা, কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সহযােগী অধ্যাপক ড. মােহাম্মদ জিয়াউল হক এবং একই বিভাগের সহযােগী অধ্যাপক ড. ফয়েজ আহমেদ প্রধান। অনুষ্ঠানো স্বাগত বক্তা ড. দীনেশ চন্দ্র সাহা এ প্রশিক্ষণ শিক্ষার্থীদের চলমান এবং উচ্চতর শিক্ষা

জীবনকে সমৃদ্ধি করতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর