শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

বশেমুরকৃবি’তে নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব)মোঃ আবদুল্লাহ মৃধা

রিপোর্টারের নাম / ১৬৮ টাইম ভিউ
আপডেট : বুধবার, নভেম্বর ৬, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন মোঃ আবদুল্লাহ মৃধা। গত সোমবার (৪ নভেম্বর) বশেমুরকৃবির উপাচার্য প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এবং শারমিন নাহার (উপ-রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্তির পর গতকাল ৫ নভেম্বর মোঃ আবদুল্লাহ মৃধা রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বশেমুরকৃবি’র রেজিস্ট্রার দপ্তরে দায়িত্ব পালন করে আসছিলেন। মোঃ আবদুল্লাহ মৃধা নসসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করেন। এছাড়াও তিনি নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর