বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ৪০ দিনব্যাপী ফজর ক্যাম্পেইন সম্পন্ন, অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান পাইকগাছায় সামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ  পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত  এলজিআরডি মন্ত্রীর একান্ত সচিব ইউনুস ও ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন নবাব সীমান্তে সিসিটিভিতে ধরা পড়ল কুকুর সদৃশ রোবট আতংকে এলাকবাসী পাইকগাছায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  পাইকগাছার ঐতিহ্য রক্ষায় বড় উদ্যোগ বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মভিটা সংস্কারে নেমেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর শ্রীপুরবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম ভেড়ামারায় পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা কয়রায় প্রকল্প ও  পাইলট কার্যক্রমের সাফল্য চ্যালেজ ও করণীয় বিষয়ে বিশ্লেষন সভা

বশেমুরকৃবি’র ডিন ও বিভাগীয় প্রধানগণের সাথে প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমানের আলোচনা সভা

রিপোর্টারের নাম / ১৬২ টাইম ভিউ
আপডেট : সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪, ৭:০৬ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

শিক্ষা ও গবেষণা কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে ধারাবাহিক সভার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ডিন, গ্রেড গুয়ান প্রফেসর, পরিচালকবৃন্দ, প্রক্টর ও সকল বিভাগীয় প্রধানগণের সাথে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) দায়িত্বে থাকা প্রফেসর ড. জি. কে. এম, মোস্তাফিজুর রহমান। এ আলোচনা সভাটি আজ সোমবার ৯ সেপ্টেম্বর সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আন্দোলন পরবর্তী একাডেমিক কার্যক্রম দ্রুত চালু করার প্রতি তাগিদ দেয়া হয়। এসময় প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ২-৩ মাসে একাডেমিক ক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা নিম্নসনকল্পে আর কালবিলম্ব না করে ক্লাস, পরীক্ষা ও গবেষণা কার্যক্রম চালু করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি বিশ্ববিদ্যালয় অভ্যন্ত যত্নশীল বলেও তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

 

এ বিষয়ে কিভাবে আরো কার্যকরী সিদ্ধান্ত নেওয়া যায় সে বিষয়ে উপস্থিত শিক্ষকবৃন্দ সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। আলোচনা সভায় শিক্ষকবৃন্দ দ্রুত একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে তা অনুসরণ করায় আহ্বান জানান। এছাড়া হল খোলার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও ক্লাস শুরুর বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর