সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

বশেমুরকৃবি ও চীনের ডিআইসিপি দ্বি-পাক্ষিক গবেষণা সহযোগিতা বিনিময়ে ঐকমত্য

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুন ৫, ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা APN-এর বিভিন্ন প্রোগ্রামে যোগদানের লক্ষ্যে চীন হয়ে মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাপথে চীনের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান দালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্স (ডিআইসিপি) এর উচ্চ-পর্যয়ের এক প্রতিনিধিদলের সাথে আলোচনা সভায় মিলিত হন। বশেমুরকৃবি এবং ডিআইসিপি-এর মধ্যে ইতিপূর্বে স্বাক্ষরিত পারস্পরিক সহযোগিতা চুক্তির আওতায় প্রথমে চীনা (ডিআইসিপি) প্রতিনিধি দলের বশেমুরকৃবি পরিদর্শন এবং ফিরতি সফরে বশেমুরকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগের তিন জন শিক্ষক (প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রফেসর ড. ইমরুল কায়েস ও প্রফেসর ড. মোঃ জাহিদুল হাসান) সহ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের চার জন বিজ্ঞানী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যারা বর্তমানে ডিমাইসিপিতে অবস্থান করছেন, তাঁরা উক্ত সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ডিআইসিপি আয়োজিত উক্ত সভায় প্রতিষ্ঠানটির ভাইস-ডিরেক্টর প্রফেসর ইয়ানকিয়াং হুয়াং, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রফেসর চেন ঝাং এবং গ্লাইকো- ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপের গ্রুপ লিডার প্রফেসর যে। ইন সহ সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও ম্যাজুয়েট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। চীনের লিয়াওনিং প্রদেশে অবস্থিত খ্যাতনামা এই গবেষণা প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে আয়োজির উক্ত মতবিনিময় সভায় উভয়পক্ষই প-স্ব প্রতিষ্ঠানের গবেষণা সাফল্য ও কার্যক্রমসমূহ উপস্থাপন করেন। উপস্থিত সকলেই পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে সুনির্দিষ্ট গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে এঐকমত পোষণ করেন।

 

সভায় সময়োপযোগী আধুনিক শিক্ষা ও গবেষণা উপকরণ, বৈজ্ঞানিক প্রকাশনা, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনায় উভয়পক্ষই শিক্ষা গবেষণার অগ্রসরকল্পে বিদ্যমান সম্পর্ককে আরো উচ্চতর পরিসরে নিয়ে যাওয়ার প্রত্যাশা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। সফরে বশেমুরকৃবি’র গবেষণা আত অনন্য উচ্চতায় পৌছানে যার সুফল ভোগ করবে বিশ্ববিদ্যালয় তথা পুরো দেশ এমন আকাঙ্ক্ষা পোজন করেন উপস্থিত বশেমুরকৃবি’র বিশেষজ্ঞবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর