মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি
গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য পরিষদ এর আহবায়ক কমিটি গঠন করা হয়। গত ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাফেটারিয়া ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ সফি উদ্দিন। সভায় বক্তব্য রাখে আবুল কাশেম, আব্দুল হামিদ, আব্দুল মতিন আকন্দ প্রমুখ। সভায় বৈষম্যের শিকার কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবীর প্রেক্ষাপট এবং এর গুরুত্ব তুলে ধরা হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়। কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন মোঃ রেজাউল কবির এবং সদস্য-সচিব রেজাউল করিম সুমন। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম-আহবায়ক (১) মোঃ সফি উদ্দিন, (২) মোঃ কামাল হোসেন, (৩) মোঃ দুলাল হোসেন। সদস্য হিসাবে মনোনীত হয়েছেন মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুল হামিদ, মোঃ সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান শিকদার, মোঃ আনোয়র হোসেন, আব্দুল মতিন আকন্দ, সাব্বির আল আমিন মন্ডল, মোঃ আব্দুল কাদির, মোঃ আলমগীর হোসেন এবং মোফাজ্জল হোসেন।