বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বশেমুরকৃবি শাখায় শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম / ১০৩ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর

 

শুভ কাজে সবার পাশে’ প্রোগানকে ধারণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) শুভসংঘ, বশেমুরকৃবি শাখা শীতবস্ত্র বিতরণ করেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত মানবদিবস প্রমিকদের মাঝে গত ১ জানুয়ারি (বুধবার) বছরের প্রথম দিনে নতুন কৃষি অনুষদ ভবনের নিচ তলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর ওমমান এ শীতবস্ত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

 

উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর উপস্থিত শীতার্ত শ্রমিকদের হাতে শীতবস্তু কম্বল তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ গোলাম রসুল, পরিচালক (মাত্র কল্যাণ) ও শুভসংখ, বশেমুরকৃবি শাখার সভাপতি প্রফেসর ড. মোঃ সাইফুল আলম, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন, পরিচালক (যানবাহন) প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল, শুভসংঘের বশেমুরকৃবি শাখার সহ সভাপতি ও ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড আনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী মহবুব হাসান, সাধারণ সম্পাদক মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহনাজ আন্ডার মীমসহ ততসংঘ, বশেমুরকৃবি শাখার সদস্যবৃন্দ।

 

শীতবস্ত্র বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য এ মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই মনুষ্যত্বের অন্যতম পরিচায়ক । আজকে আমাদের শিক্ষার্থীর শীতার্তদের জন্য এ শীতবস্ত্র ভার্যক্রম পরিচালনা করে এক বিরল মানকিও দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বক্তব্যে উপাচার্য মানবিক যেকোনে কাজে সহায়তা বাধানের আশ্বাস দেন। অন্যদিকে শুভসংঘ, বশেমুরকৃবি’র সহ-সভাপতি মাহবুব হাসান বলেন, শুভসংঘের কার্যক্রম কেদল শীতবস্ত্র বিতরণের কাজে থেমে নেই। এতিমখানা, বৃদ্ধাশ্রম, দরিদ্র ও মেধাবীদের সহায়তা, ঈদ সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণসহ স্বাবলম্বীকরণ কার্যক্রমে শুভসংঘ নিজেদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক সহায়তা দিয়ে থাকে বলেও তিনি জানান। এদিকে শীতবস্ত্র পেয়ে উপস্থিত প্রমিকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অতসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, শুভসংঘ বশেমুরকৃবিতে ২০১৯ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকেই নানা মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে মানবতার কাজে সহায়তা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর