রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম / ২৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, মার্চ ২৬, ২০২৫, ৩:৩৩ অপরাহ্ণ

নজমুল হক, গাজীপুরঃ

 

যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বুধবার (২৬ মার্চ ২০২৫) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরে ইনস্টিটিউটের সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে ব্রি মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক। ব্রির আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বিজ্ঞানী প্রতিনিধিবৃন্দ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনাসভা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে ব্রির বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন এর প্রতিনিধি, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ব্রি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর