সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি)ব্রিতে নবান্ন উৎসব ১৪৩১ উদ্যাপন

রিপোর্টারের নাম / ১৫২ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ১৭, ২০২৪, ৫:৫৪ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

নানা আয়োজনে রবিবার (০২ অগ্রহায়ণ ১৪৩১) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) নবান্ন উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। পরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অতিথিবৃন্দ মাঠে ধান কাটার উৎসবে অংশগ্রহণ করেন।

ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রি নবান্ন উৎসব আয়োজন কমিটির সদস্য সচিব এবং শস্যমান ও পুষ্টি বিভাগের প্রধান ড. মো. আনোয়ারুল হক। অন্যান্যের মধ্যে ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

পরে নবান্ন উৎসব উপলক্ষে ব্রির সকল বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মাঝে পিঠা ও পায়েস বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর