সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৮ কোটি ৬২ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা প্রদান করল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড

ডেস্ক রিপোর্ট / ৫১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট 

 

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ৮ কোটি ১৭ লাখ ৭৭ হাজার ১০০ টাকা এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড ৪৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা তাদের আইনগত দায়বদ্ধতার অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে যথাক্রমে প্রদান করেছে।

 

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন (অব.) এবং সচিব এ. এইচ. এম. শফিকুজ্জামানের কাছে চেক দুটি হস্তান্তর করা হয়। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষে সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস খান, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, লিগ্যাল ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এস. ও. এম. রাশেদুল কাইউম এবং কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস ও কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার চেক হস্তান্তর করেন। ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের পক্ষে চেক হস্তান্তর করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর