মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

বাংলাদেশ সৃষ্টিতে আমার রক্ত আছে, ঘাম আছে-বঙ্গবীর কাদের সিদ্দিকী

রিপোর্টারের নাম / ৪০৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ২:৪৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইল প্রতিনিধিঃ  

 

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি অনেক কথা শুনেছি। যেমনি সম্মানের কথা শুনেছি, তেমনি অসম্মানের কথাও শুনেছি। এই টাঙ্গাইলেই আমাকে রাজাকার বলা হয়েছে। কাদের সিদ্দিকী রাজাকার, তাড়াতাড়ি বাংলা ছাড়। যে দেশ সৃষ্টি করেছি সেই দেশ আমি ছাড়বো, মরার আগে সেটা সম্ভব না। বাংলাদেশ সৃষ্টিতে আমার রক্ত আছে, ঘাম আছে। তাই বাংলাদেশ, আমি বেঁচে থাকতে এর গায়ে কেউ হাত দিতে পারবে না।

 

তিনি আরো বলেন, যাদের বাংলাদেশ পছন্দ না। প্রধান বিরোধী দল কয়েকদিন আগে বলেছে বাংলাদেশের জন্ম হয়েছে বাইচান্স। যাদের মনে হয় বাংলাদেশ ছিল বাইচান্স, তাদের তো বাংলাদেশে থাকা উচিত না। আবার আরেক নেতা বলেছেন, বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো ছিলো। তাহলে বাংলাদেশের চেয়ে পাকিস্তান যদি ভালো হয়, তাহলে আপনি এখানে মাতাব্বরি করেন কেন। পাকিস্তানে যান। সেখানে গিয়ে নেতা গিরি করেন।

 

 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা সোল পার্কে আয়োজিত বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভা ও পারবারিক মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি মোশারফ হোসেন মোল্লা। বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজক কমিটির সদস্য সচিব জাহিদ হাসান রানা।

 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ ডেন্টাল পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেন দুর্জয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর