বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

রিপোর্টারের নাম / ৩৪৪ টাইম ভিউ
আপডেট : সোমবার, অক্টোবর ১৬, ২০২৩, ৪:৪৭ অপরাহ্ণ

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক

 

নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকা সংগঠন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি খান রহমান সেলিম এর সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মিরপুর ১০ ঢাকা অফিস কার্যালয়।

 

(১৫’ই অক্টোবর ২০২৩) রবিবার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব এর কেন্দ্রীয় কার্যালয় সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়।

 

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান শুভেচ্ছা বক্তব্য দিয়ে বলেন,

একজন সাংবাদিক হিসাবে, দায়িত্ব পালনের সময় হামলা বা নির্যাতনের শিকার হওয়ার পরে পেশাগত জায়গা থেকে অভিযোগ জানানোর কোন প্রতিষ্ঠান বা অফিস আমি খুঁজে পাইনি, কিন্তু বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব সর্বদা সবার পাশে থাকবে এটা আমার অঙ্গীকার।

 

একই সঙ্গে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশে যেকোনো সময় সবচেয়ে বেশি নির্যাতিত হই আমরা। এখন সময় এসেছে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে রাষ্ট্র অবশ্যই আমাদের বিষয়টি নিয়ে ভাববে। নিরাপত্তা দেবে।

 

আমাদের দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানি নতুন কোনো ঘটনা নয়। অনেক আগে থেকেই এ ধরনের ঘটনা ঘটে চললেও বিগত কয়েক দশকে দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা দেশের গণমাধ্যম জগতের জন্য এক অশনিসংকেত। বলার অপেক্ষা রাখে না, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো সংবিধানস্বীকৃত স্বাধীন মতপ্রকাশের অধিকার খর্ব করে, যা কোনো গণতান্ত্রিক দেশে কাম্য নয়। বাস্তবতা হচ্ছে এই যে, যে কোনো সময়কার ক্ষমতাশালীদের অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করার জেরে বাংলাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা-মামলা-নির্যাতন ও হত্যা স্বাভাবিকতায় পরিণত হয়েছে।

 

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব দেশের সকল নির্যাতিত সাংবাদিকদের কথা বলে। এই সংগঠনটি কোন পত্রিকা বা চ্যানেলের একার নয়। সংগঠনটি সকল নির্যাতিত সাংবাদিকদের। এ সময় তিনি নির্যাতিত সকল সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকারও করেন।

 

সংগঠনটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শিহাব তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির। সহ-দপ্তর সম্পাদক মোঃ ফয়জুল্লাহ স্বাধীন, সহ- দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হক,বসহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ- প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল আহসান, মোঃ রবিউল ইসলাম শাহীন ও খাইরুল ইসলাম সহ প্রমুখ। ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার, সহ সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক রাকিব সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর