বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে কেন্দ্রীয় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঘরমুখো মানুষের ঢল, ঢাকা -টাঙ্গাইল ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট  অবহেলিত কয়রা-পাইকগাছায় উন্নয়নের প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর

বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে পাইকগাছার লতায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৩৬ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি

 

সমান তালে চলছে বৈঠা, সঙ্গে মাঝি-মাল্লাদের হই-হুল্লোড়ের ছন্দ সাথে জলের ছলাৎ ছলাৎ শব্দ। নদীর দুই পাড় জুড়ে ট্রলার ও ডিঙ্গি নৌকায় হাজারো দর্শক। দুই পাড়ে ভিড় করে আছেন শিশু-কিশোরসহ নানা বয়সের মানুষ। এ যেন নদীর বুকে আনন্দের ঢেউ খেলা।

নদীমাতৃক আবহমান বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে উপজেলার লতা ইউনিয়নে এমনই এক নৌকা বাইচের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার বিকেলে পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে , নৌকা বাইচ প্রতিযোগিতায় ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আগত ৬ টি নৌকা অংশগ্রহণ করে। প্রতিটি নৌকায় ৮ জন মাঝি বৈঠা হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় জাহান্নাতু মুক্তা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করেন জয়মা নৌকা শামুকপোতা, তৃতীয় স্থান জাহান্নাতু মুক্তা- ২।

 

নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড সদস্য বাবু কুমারেশ মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২নং কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান সানা, ১নং হরিঢালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পলাশ বাছাড়, সহ সভাপতি তপন কুমার রায়, প্রচার সম্পাদক জয় খান, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন শেখ, ৭ নং ওয়ার্ড সভাপতি দিবাশিষ বাছাড়, ২নং কপিলমুনি ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা হিরামন মন্ডল হীরা, মৃগাঙ্ক বিশ্বাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর