শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প পুনরুদ্ধারে কালীগঞ্জে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৭৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ৭:১২ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে “দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে কালীগঞ্জে মৃৎ শিল্প পুনরুদ্ধারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৃৎ শিল্প বিষয়ক প্রশিক্ষণ এর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। বাংলাদেশের বিলুপ্ত হওয়ার পথে মৃৎ শিল্প। উপজেলা প্রশাসন এর পৃষ্ঠপোষকতায় বিলুপ্ত হয়ে যাওয়া মৃৎ শিল্পকে পুনরায় উজ্জীবিত করতে সাত দিনের প্রশিক্ষণের ব্যবস্তা করেছে কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ই মে) কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন এর নাওয়ানের মোড় মৃৎ পল্লী বক্তারপুর এ প্রশিক্ষন কর্মসূচির উদ্ভোধন করেন। প্রধান অতিথি ইউএনও তনিমা আফ্রাদ বক্তব্য বলেন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য মৃৎশিল্প হারিয়ে যাচ্ছে, কালীগঞ্জের গণমাধ্যম কর্মীবৃন্দ আমাকে তথ্য দিয়ে সহায়তা করে। একটি গ্রামের মানুষ মৃৎশিল্পের উপর ভরসা করে জীবন জিবিকা চলছে, তাদের রুটি রুজি বন্ধ হওয়ার পথে, তাঁরা এই কাজ ছাড়া অন্য কোন কাজ জানে না, তাই তাদের পূর্ব পুরুষদের পুরনো ব্যবসা টিকিয়ে রাখতে হলে মৃৎশিল্পকে আবারও লোকসমাজে প্রচার করা, মৃৎশিল্পের চাহিদা অনুযায়ী মাটির জিনিস পত্র আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাজারজাত করন করতে হবে। আমি আমার উপজেলা পরিষদ থেকে দুটি মাটি মিক্সড করার জন্য মেশিন দিব, যুব উন্নয়ন ও মহিলা অধিদপ্তর থেকে সল্প সুদে লোন এর ব্যবস্থা করে দিবো। আপনারা আবার নতুন উদ্যামে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নতুন মাটির জিনিস পত্র বানাতে পারবেন। সকল সাংবাদিকদের ধন্যবাদ তারা আমাকে পিছিয়ে পড়া মৃৎশিল্পেকে আবার উজ্জীবিত করতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। এসময় উপস্থিত ছিলেন : বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান (ফারুক), উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল হক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর